পলাশ হাওলাদার, স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর গলাচপিায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা উদযাপিত হয়েছে। পৌরানিক শাস্ত্র মতে, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী কালীর আবির্ভাব ঘটে। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী কালী জগতের সব অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে জাগরণ ঘটান। এই বিশ্বাস থেকেই ভক্তরা প্রত্যাশা করনে দেবীর কৃপায় পৃথিবী জুড়ে ন্যায়, আলো ও শান্তির বিস্তার ঘটায়। সোমবার রাতে (২০ অক্টোবর ২০২৫) গলাচপিা কেন্দ্রীয় কালী মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমক র্পূণভাবে কালীপূজা অনুষ্ঠতি হয়।
পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় রঙ্গিন আলোকসজ্জায়, আরতি, ধূপ, প্রদীপ প্রজ্জ্বলন ও ভক্তি গীতিতে মুখরতি হয়ে ওঠে পুরো এলাকা। ভক্তরা দিনভর উপবাস থেকে সন্ধ্যায় দেবীর মূর্তির সামনে আরতি ও র্প্রাথনায় অংশ নেয়। উৎসব শেষে বিতরণ করা হয় প্রসাদ এবং আয়োজন করা হয় মনোজ্ঞ আতশবাজি প্রর্দশনীর।
হিন্দু শাস্ত্র মতে দেবী কালী হলনে শক্তির, সময় ও রূপান্তররে প্রতীক। তিনি অজ্ঞতা ও অন্ধকার দূর করে জ্ঞান, আলো ও ন্যায়ের প্রতিফলন ঘটান। যখন সমগ্র সৃষ্টি জগৎ অন্ধকারে নিমজ্জিত থাকে, তখনই দেবী কালী মহাশক্তিরূপে প্রকাশিত হয়ে অসুর বিনাশ ও মানবকল্যাণে আবর্ভিূত হন। দেবী কালী কেবল ধ্বংসের প্রতীক নয় তিনি ন্যায়ের রক্ষক, শক্তরি উৎস, মায়ের মমতার প্রতিরূপ। তাঁর পায়ের তলে পরাজিত হয় অশুভ শক্তি, আর আলো ছরিয়ে পড়ে সমগ্র মানব জাতির প্রতি। ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই অংশ নিয়েছেন এই উৎসবে। কার্তিক মাসের আমাবস্যা তিথিতে অনুষ্ঠিত শ্রী শ্যাম বা কালীপূজা হোক মানবতার জাগরণের প্রতীক। অন্ধকারের বিরুদ্ধে আলোর, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, আর অশুভের বিরুদ্ধে শুভের জয়ধ্বনি।
আয়োজকরা জানান, এবারের আয়োজন হিন্দু সম্প্রদায়ের মাঝে নতুন উৎসাহ ও ভক্তির সঞ্চায় ঘটে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নিয়েছে দেবীর বন্দনায় ও আলোর উৎসবে।
মন্তব্য করুন