জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন

মোহাম্মদ নুর সাঈদ 


পটুয়াখালীর গলাচিপায় সোমবার (১৮ আগস্ট) “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন শুরু হয়েছে। অনুষ্ঠান চলবে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা দিঘিতে মাছ অবমুক্তকরণ এবং র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি দিঘি পাড় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শেষ হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা
 মোঃ জহিরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি, মৎস্যদল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী বলেন, “মিঠা পানির মাছ উৎপাদনে চীনের পর বাংলাদেশ দ্বিতীয়। এই সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন, “খাল-বিল, পুকুরে মাছের কৃত্রিম উৎপাদন বাড়ালে দেশের জিডিপি বৃদ্ধি পাবে। অবৈধ মাছ আহরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।”

অনুষ্ঠানে সফল মাছ চাষীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, মৎস্যচাষী ও জেলেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

1

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

2

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

3

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

4

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

5

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

6

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

7

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

8

অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা

9

বাংলাদেশ প্রেসক্লাব,কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ-বার্ষিকী সম্মে

10

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

11

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

12

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

13

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

14

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

15

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

16

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

17

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

18

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

19

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

20