মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

গবেষণার উদ্দেশ্যে ভারত থেকে ৯৫টি মহিষ আমদানি!

গবেষণার উদ্দেশ্যে ভারত থেকে ৯৫টি মহিষ আমদানি করা হয়েছে। ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আনা মহিষগুলো সাভারে প্রাণিসম্পদ অধিদপ্তরের গবেষণা কেন্দ্রে নেওয়া হবে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ছয়টি ট্রাকে করে মহিষের এ চালানটি বেনাপোল বন্দরে পৌঁছায়।
আমদানিকারক প্রতিষ্ঠান তামাম করপোরেশন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করছে তৃষা এন্টারপ্রাইজ। আমদানি মহিষগুলোর মধ্যে রয়েছে ৪৫টি মা, পাঁচটি পুরুষ ও ৪৫টি বাছুর।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা জানান, মহিষগুলো ঢাকার সাভারে অবস্থিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের খামারে নেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় মহিষগুলো সুস্থ পাওয়া গেছে। সরকার নির্ধারিত শুল্ক আদায়ের পর প্রাণিসম্পদ বিভাগ থেকে যথাযথ ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গবেষণার কাজ এগিয়ে নিতে উন্নত জাতের মহিষ আমদানির এই উদ্যোগ নেওয়া হয়েছে। হরিয়ানার এই মহিষ জাত অধিক দুধ উৎপাদনক্ষম এবং বাংলাদেশে জাত উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখছি।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মহিষের খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে তৃষা এন্টারপ্রাইজ। পরীক্ষা-নিরীক্ষা শেষে শুল্কায়ন করে খালাস দেওয়া হবে।
মহিষগুলোর আমদানি মূল্য ঘোষণা করা হয়েছে এক লাখ নয় হাজার ৯৫০ মার্কিন ডলার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

1

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

2

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

3

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

4

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

5

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

6

এএফএডি কর্তৃক চিলমারীতে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

7

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

8

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

9

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

10

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

11

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

12

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

13

১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে

14

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

15

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

16

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

17

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

18

বামনায় যৌথবাহিনীর অভিযানে গাজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালমা

19

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

20