জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপী বিস্তারের প্রত্যয়

 এস এম নাছির

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি ২০২৬ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

 নবগঠিত এই কমিটিতে দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইহতিশামুল হক জাওয়াদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোমান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাদিম মাহমুদ। 

এছাড়াও কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রসুলপুরসহ আশপাশের এলাকার বহু গুণী ও সমাজসেবী ব্যক্তি স্থান পেয়েছেন।

রসুলপুর গণপাঠাগার একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পাঠাগারটি রসুলপুর গ্রামের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকায় পাঠকদের মধ্যে বই বিতরণ ও পাঠচর্চার সুযোগ করে দিয়ে আসছে।

 জ্ঞানচর্চা ও সাহিত্যমনস্ক সমাজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিবছর রসুলপুর গণপাঠাগারের উদ্যোগে সাহিত্য অনুষ্ঠান, কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়,

 যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা কবি ও সাহিত্যিকরা অংশগ্রহণ করে থাকেন। এসব আয়োজন পাঠাগারটির সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করছে।

পাঠাগারটির প্রতিষ্ঠাতা পরিচালক হাসান মুস্তাফিজ জানান, রসুলপুর গণপাঠাগারকে ভবিষ্যতে শুধু স্থানীয় নয়, বরং সারা বাংলাদেশব্যাপী একটি আদর্শ গণপাঠাগার হিসেবে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির সদস্যরা পাঠাগারের উন্নয়ন, পাঠচর্চা বিস্তার এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

1

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

2

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

3

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

4

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

5

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

6

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

7

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

8

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

9

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

10

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

11

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

12

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

13

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

14

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

15

মহান বিজয় দিবসে হাতীবান্ধায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া

16

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

17

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

18

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

19

পরকীয়ার বলি

20