জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক পরিবেশে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আলফাজ মামুন নুরী 

কক্সবাজার প্রতিনিধি

পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম–এর দ্বি-বার্ষিক নির্বাচন (মেয়াদ ২০২৬–২০২৭) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক বায়ান্ন’র কক্সবাজার প্রতিনিধি স.ম. ইকবাল বাহার চৌধুরী এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি সরওয়ার আলম শাহীন।

কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিবিএন-এর বার্তা সম্পাদক ইমাম খাইর।

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও বিজয় টিভির প্রতিনিধি হোবাইব সজীব।

এছাড়া দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন দিদারুল করিম এবং

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আপনকণ্ঠের আলা উদ্দিন আলো ও কক্সবাজার কণ্ঠের কফিল বিন আমির।

রবিবার (৪ জানুয়ারি ২০২৬) কক্সবাজার শহরের নিরিবিলিস্থ সিবিএন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ইমাম খাইর। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন সরওয়ার আলম শাহীন ও এম. দিদারুল করিম।

নির্বাচন চলাকালে ভোটার ও প্রার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। ফলাফল ঘোষণার পর সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কক্সবাজারে কর্মরত বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও ফোরামের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

1

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

2

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

3

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

4

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

5

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

6

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

7

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

8

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

9

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

10

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

11

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

12

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

13

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

14

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

15

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

16

চৌদ্দগ্রাম মিয়াবাজার স্থল জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছ

17

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

18

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

19

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

20