জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় সাহসী জনতার হাতে নৌ চাঁদাবাজ আটক, পুলিশের হাতে সোপর্দ

গাজী মাহমুদ পারভেজ।।

গজারিয়ায় নদীপথে চাঁদাবাজি করে জনজীবনে ত্রাস সৃষ্টিকারী চক্রের এক সদস্যকে অবশেষে জনতা হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার  বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনার শাখা নদীতে এই সাহসী ঘটনা ঘটে।
আটককৃত চাঁদাবাজের নাম শাকিল (৩৮)। সে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, সে ইব্রাহিম-চাঁন বাদশা নামে কুখ্যাত নৌ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।
ঘটনার বিবরণে জানা যায়, ইঞ্জিনচালিত ট্রলারযোগে শাকিলসহ ৪-৫ জন নদীতে চলাচলরত নৌযান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। খবর পেয়ে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া দিলে শাকিলকে আটক করতে সক্ষম হন। বাকিরা কৌশলে পালিয়ে যায়। অভিযুক্তদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।
স্থানীয়দের ক্ষোভ ও অবস্থান
বালুয়াকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিসির আলী বলেন,“দীর্ঘদিন ধরে এই চক্রটি নদীপথে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা চালক ও মালিকদের জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা আদায় করত। আজ জনতার সচেতনতা ও সাহসিকতা প্রমাণ করেছে, সংগঠিত হলে সাধারণ মানুষই পারে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।”
স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম জানান, “তারা প্রতিটি ট্রলার থেকে ৩০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করত। কেউ না দিলে হুমকি বা মারধরের শিকার হতে হতো। নদী পথে চলাচলকারী শ্রমিকরা ছিল চরম নিরাপত্তাহীনতায়। আজকের এই ঘটনা আমাদের জাগ্রত করলো।”
অন্যদিকে আটক শাকিল নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি ঘাস কাটতে গিয়েছিলাম। ভুল বোঝাবুঝিতে আমাকে আটক করা হয়েছে। তবে আমি স্বীকার করি, ইব্রাহিম ও চাঁন বাদশার সঙ্গে আমার উঠাবসা আছে।”
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “এমন একটি ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

1

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

2

ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

3

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

4

পুকুর দখলকে কেন্দ্র করে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

5

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

6

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

7

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

8

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

9

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

10

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

11

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

12

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

13

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

14

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

15

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

16

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

17

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

18

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

19

বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

20