জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাজী মাহমুদ পারভেজ 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দি এলাকায় কাজলি নদীর বক্তার কান্দি অংশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে স্থানীয়রা নদীর পাড়ে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় হত্যাকাণ্ডটি ঘটানো হতে পারে। লাশটি নদীর ঘোলা পানিতে ভাসমান অবস্থায় ছিল এবং দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। লাশটির পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এলাকায় এ ধরনের নৃশংস লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।

পুলিশ জানায়, পরিচয় শনাক্ত ও হত্যার উদ্দেশ্য নির্ধারণে আশপাশের থানাগুলোতে মানবদেহ নিখোঁজের তথ্য যাচাই করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

1

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

2

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

3

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

4

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমি

5

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

6

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

7

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

8

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

9

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

10

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

11

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

12

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

13

মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে

14

ভূরুঙ্গামারীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

15

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

16

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

17

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

18

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

19

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

20