জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক ইমরান মুন্সি নিহত: এলাকাজুড়ে উত্তেজনা

খুলনা জেলা প্রতিনিধি : মোঃ মেহেদী হাসান

খুলনায় আবারও ঘটে গেলো এক রক্তক্ষয়ী ঘটনা। মহানগরীর ১ নম্বর কাস্টম ঘাট এলাকায় সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ইমরান মুন্সি (৩২) নামের এক যুবক নিহ*ত হয়েছেন।

নিহত ইমরান খুলনা মহানগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতের দিকে ইমরান কাস্টম ঘাট এলাকার একটি ইট-বালুর দোকানে বসে ব্যবসায়িক আলাপ করছিলেন। হঠাৎ করেই দু’টি মোটরসাইকেলে করে চারজন অজ্ঞাত যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গু*লি ছুড়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত ইমরানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকাজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

পুলিশ জানায়, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্ব শত্রুতা বা ব্যবসায়িক বিরোধের জেরে সংঘটিত একটি পরিকল্পিত হ*ত্যা। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত করতে ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অভিযানে নেমেছে একাধিক টিম।”

নিহত ইমরানের পরিবার দাবি করেছে, তিনি সম্প্রতি কয়েকজনের সঙ্গে ব্যবসায়িক বিরোধে জড়িয়েছিলেন, সম্ভবত সেই বিরোধ থেকেই এ হ*ত্যা সংগঠিত হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার দ্রুত বিচার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত কয়েক মাসে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় একাধিক গুলি ও হত্যার ঘটনা ঘটেছে। এতে শহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে নিরাপত্তাহীনতার ভয় আরও বেড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

1

নাসির নগরে শ্রম বিক্রির হাট

2

ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রা

3

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

4

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

5

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

6

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

7

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

8

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

9

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

10

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

11

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

12

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

13

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

14

পরকীয়ার বলি

15

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

16

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

17

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

18

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

19

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

20