জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনার কয়রায় ভাড়া বাসা থেকে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

এসকে এম মহসিন রেজা।।

খুলনার কয়রায় ১নং কয়রা গ্রামের একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরোদেহ উদ্ধার করে পুলিশ এলাকায় আতঙ্ক।
(১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে উপজেলা কয়রা সদর ইউনিয়নভুক্ত ৬ ওয়ার্ড ১নং কয়রা গ্রামে কয়রা বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মৃত্যু দেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা গেছে নিহত  যুবক সাতক্ষীরা জেলার শ‍্যামনগর উপজেলা ধীন গাবুরা ইউনিয়নের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম  (২৮)। সে কয়রা সদরে মোহাম্মদ মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকতো এবং স্থানীয় কয়রা বাজারে টি স্টলের ব‍্যবসা করতো। 
জানা গেছে, মৃত্যু দেহটি উদ্ধারের দিন এলাকার বাচ্চারা বিকেলে এলোমেলো খেলা করতে গিয়ে তাদের নজরে আসে এবং পরে সকলের মধ্যে যানাযানি হয়, এমতাবস্থায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় মৃত্যুদহটি উদ্ধার করে।
এদিকে জানা যায়, তরিকুলের মৃত্যুর আগে থেকেই তার শিশু বাচ্চা ও তার স্ত্রী বাপের বাড়িতে অবস্থান করছিল।
এ ঘটনায় বাড়ির মালিক মোহাম্মদ মিজানুর রহমান বলেন যে, যেহুতু এই ঘটনার আরও দুই থেকে তিনদিন আগে থেকে আমি এবং আমার পরিবার নিজেস্ব প্রয়োজনে বাড়ির বাহিরে ছিলাম এজন্য তার মৃত্যুর ব‍্যাপারে আমি কিছু বলতে পারছিনা তবে আমার জানামতে তরিকুলের শশুর বাড়ি উপজেলা কয়রার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে, সে একটা সন্তান ও স্ত্রী নিয়ে আমার বাসায় ভাড়া থাকতো তবে তার স্ত্রী এবং শশুর বাড়ির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিলো না,
এ ঘটনায় পুলিশ জানায় যে, মৃত্যু দেহটি উদ্ধারের সময় তার স্ত্রী বাড়িতে নাই এবং তার বাসার মালিক ও এখানে উপস্থিত নাই এজন্য লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হবে সুতরাং মেডিক্যাল রিপোর্ট না আশা পযর্ন্ত কিছু বলা সম্ভব নয় যে এটি আত্মহত্যা না অন্য কিছু।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

1

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

2

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

3

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক

4

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

5

দিনাজপুর পাঁচ আসনের ৯ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল

6

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

7

সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছেন

8

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

9

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

10

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

11

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

12

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

13

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

14

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

15

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

16

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

17

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

18

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

19

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

20