জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

মিজানুর রহমান মুবিন

বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে শোক কর্মসূচি পালন করা হচ্ছে।
 মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার ইন্তেকালের খবর জানার সাথে সাথে ঝালকাঠি জেলা বিএনপি'র পূর্বনির্ধারিত নির্বাচন নিয়ে মতবিনিময় সভা সহ দলীয় সকল কর্মসূচি স্থগিত করে শোক কর্মসূচির ঘোষণা করা হয়। শোক কর্মসুচীর অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল থেকে পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দিনব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপি এবং জেলা বিএনপির  আওতাধীন সকল ইউনিট, সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শোক কর্মসূচি পালিত হচ্ছে। শোক কর্মসূচিতে জেলা বিএনপি এবং   অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন সহ বিএনপি নেতৃবৃন্দ  মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জেলা বিএনপির আহবায়ক  বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতা, তিনি দেশ ও দেশের মানুষের জন্য মৃত্যু পর্যন্ত সংগ্রাম করে গেছেন। দেশের ইতিহাসে তার নাম স্মর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি তার বিদেহী আত্মর মাগফিরাত কামনা করেন। জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন বেগম খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের রাজনৈতির মহা কালের  বিদায় ঘটল,   রাজনৈতিক ইতিহাসের একটি বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটল।  বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব থাকা এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন গণতন্ত্র রক্ষা এবং কেড়ে নেয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর দীর্ঘ লড়াই বাংলাদেশ সহ বিশ্ববাসির নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। নির্যাতন নিপিড়ন উপেক্ষা করে আর বারবার কারাবরণ ও নানা প্রতিকূলতার মাঝেও তিনি নিজ আদর্শের প্রতি অবিচল ছিলেন, তা বিশ্বের ইতিহাসে এক অনন্য  দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। 
দলীয় সূত্র জানায়, শোক কর্মসূচির অংশ হিসেবে আগামী কয়েকদিন বিভিন্ন দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

1

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে

2

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

3

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

4

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

5

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

6

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

7

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

8

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

9

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

10

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

11

১৪ই ডিসেম্বর কলমে

12

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

13

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতু

14

বিএনপি মনোনয়ন বঞ্চনায় মাদারীপুরে এক্সপ্রেসওয়ে অবরোধ

15

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

16

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

17

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

18

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

19

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

20