জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

খাজানগর থেকে নিখোঁজ গৃহবধূ ১১ দিন পর ফিরলো বাবার বাসায়ঃ

মোঃ কারিবুল ইসলাম।।

কুষ্টিয়া  সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর এলাকা থেকে ৫ বছরের সন্তান রেখে নিখোঁজ হওয়া সে গৃহবধূর ১১ দিন পর খোঁজ মিলেছে। দীর্ঘ ১১ দিন নিখোঁজ থাকার পর অবশেষে বাবার বাড়িতে ফিরে এসেছে এবং বাবার বাড়িতে অবস্থান করছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট সকালে ওই গৃহবধূ তার স্বামীর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরই মাঝে তার আত্নীয় স্বজনসহ সম্ভব্য সকল স্থানে খুজেও তার কোন সন্ধান মেলেনি এবং নিখোঁজ এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।
অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় স্বজনরা উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। অবশেষে নিখোঁজের ১১ দিন পর তিনি নিজে বাবার বাড়িতে ফিরে এসেছে।
এই সময়ের মধ্যে ওই গৃহবধূ কোথায় ছিলেন এলাকাবাসী এমন প্রশ্নের মুখে তার পরিবার থেকে বলা হচ্ছে ঢাকায় তার এক চাচাতো ভাইয়ের বাসায়, কখনো বা বলা হচ্ছে তাদের এক দূরসম্পর্কের আত্মীয়ের বাসায়। ওই গৃহবধূ এত দিন কোথায় ছিলেন সেটা এখনো নিশ্চিত করে না বলায় এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে । তবে মেয়ে নিরাপদে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

1

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

2

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

3

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

4

মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান

5

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্

6

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল ভারত

7

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

8

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

9

কুয়েত থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরনকারী প্রবাসীদের রেমিট

10

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

11

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

12

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

13

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

14

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

15

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

16

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

17

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

18

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

19

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

20