জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিবেদনে দেওয়ায় মানববন্ধন

সারাফাত ইসলাম 

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের তহশীলদার মোঃ সিরাজুল ইসলাম কাগজীর বিরুদ্ধে বগা পূর্বপাড়া জামে মসজিদের জমির নামের অভিযোগ তদন্ত না করে প্রতিবেদন দেওয়ায় তহশীলদেরকে শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। 


সোমবার বিকেল ৫টার সময় বগা পূর্বপাড়া জামে মসজিদের সামনে মসজিদের মুসল্লীদের আয়োজনে এই মানববন্ধন হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, বগা পূর্বপাড়া জামে মসজিদের সম্পত্তির মধ্যে ২ শতক জমি পাবে দাবি নিয়ে বগা গ্রামের রফিকুল ইসলাম এর স্ত্রী খাদিজা খাতুন তার ভাই বেলাল হোসেনের কু-পরমর্শে  কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগালি ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারকে নির্দেশ দেন। কিন্তু তহশীলদার ঘটনাস্থল পরিদর্শক না করে তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেল ড্রাইভার ইয়াসিন আলী ও অফিস সহায়ক শহিদুল ইসলামকে দিয়ে তদন্ত করান। আমরা তাদেরকে জমির সকল কাগজ পএ সহ সর জমিনে গিয়ে সবকিছু দেখায়। এবং ভূমি অফিসের তহশিলদার সিরাজুল ইসলাম কাগজের কাছে একাধিকবার মসজিদের মুসল্লি সহ আমরা গিয়ে জমির সকল কাগজপত্র দেখায়। কিন্তু তিনি আমাদের কে আশ্বস্ত করেন আমি সঠিক প্রতিবেদন দেব।কিন্তু  তিনি মোটা অংকের টাকার বিনিময়ে সম্পূর্ণ একটি মিথ্যা প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাখিল করেছেন এবং সেই প্রতিবেদনে তিনি  উল্লেখ করেছেন তহশিলদার এবং অফিস সহায়ক আবু তাহের তদন্ত করেছেন। সেটি সম্পূর্ণ মিথ্যা, আমরা এই ভূমি অফিসে তহশীলদার কে তদন্ত না করে প্রতিবেদন দেওয়ায় তাকে সর্বোচ্চ  শাস্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে  দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বগা পূর্বপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর সরদার,বিশিষ্ট সমাজসেব সোহাগ হোসেন সরদার, নওশের আলী সরদার, এলাই বক্স মালী, আব্দুল হাকিম গাজী, এলেম সদ্দার প্রমুখ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

1

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

2

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

3

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

4

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

5

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

6

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

7

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

8

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

9

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

10

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমা

11

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

12

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

13

২০ জেলায় কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে অন‍্য জেলা আরো ভয়ং

14

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

15

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

16

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

17

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

18

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

19

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

20