জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কোরআন সুন্নাহর আলোকে সমাজকে আলোকিত করতে হবে: মেয়র

আহমদ উল্লাহ  
চট্টগ্রাম প্রতিনিধি  
 

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্মের নামে সন্ত্রাস, বিভেদ ও অপব্যাখ্যা কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না। নবীর শিক্ষা হলো মানবতার শিক্ষা, শান্তি-শৃঙ্খলার শিক্ষা। তাই কোরআন-সুন্নাহর আলোয় আলোকিত সমাজই পারে প্রকৃত কল্যাণ বয়ে আনতে। 
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এ কথা বলেন। 
অনুষ্ঠানে মেয়র বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। অন্ধকার যুগে তিনি আলোর দিশা দেখিয়েছেন। পৃথিবীতে আগমনের পূর্বেই তাঁর নাম ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা ছিল, যা প্রমাণ করে আল্লাহ তায়ালা তাঁকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। কোরআন হলো এমন এক গ্রন্থ, যার একটি অক্ষরও পরিবর্তন হয়নি। তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন-সুন্নাহকে অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, আদম (আ.) থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল নবীর কাছে আল্লাহ তায়ালা সহীফা ও কিতাব নাজিল করেছেন। তবে সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ হলো আল-কোরআন, যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর কাছে নাযিল হয়েছে। আজকের এ মাহফিলে আমাদের অঙ্গীকার হোক— আমরা কোরআন-সুন্নাহর আলোকে সমাজকে আলোকিত করব এবং বেশি বেশি দরুদ পাঠের মাধ্যমে প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করব।
এসময় তিনি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, নবীর শিক্ষা হলো মানবতার শিক্ষা, সত্যের শিক্ষা। আসুন আমরা সবাই মিলেমিশে দেশ ও সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করি এবং ধর্মের নামে সন্ত্রাস ও বিভেদ রুখে দিই।
এসময় আরো বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ জালাল উদ্দিন আল আজহারি। এসময় আরো উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিনসহ বিভাগীয় প্রধানবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মিলাদ ও কেয়াম পরিবেশন করেন চসিকের মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ।   


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

1

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

2

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

3

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘ

4

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

5

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

6

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

7

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

8

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

9

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

10

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

11

শরৎ শেষে এলো বর্ষা, নিয়ামতপুরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্

12

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

13

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

14

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

15

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

16

ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায়

17

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

18

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

19

বিএনপি'র ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা

20