জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে প্রবাসী সংগঠনের নতুন কমিটি ও অভিষেক অনুষ্ঠান

আমরান আলী


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে টুকের বাজারস্থ জামেয়া দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রবাসী পরিষদের সহ-সভাপতি আবু জাফর দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল। 

সংবাদকর্মী আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামেয়া দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ফখরুল ইসলাম মাসরুর, পাড়ুয়া বদিকোনা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা শফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুর্শেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন, স্থানীয় সংবাদকর্মী ফারুক আহমদ, সালাউদ্দিন রানা প্রমুখ।

১৭৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সৌদি আরব প্রবাসী হাজী আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইতালি প্রবাসী দবির ওয়াহিদ। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন কাতার প্রবাসী কামরান আহমদ। 

শেষে মোনাজাত পরিচালনা করেন কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

1

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

2

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

3

সেনবাগে বালু উত্তোলনকালে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি ন

4

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

5

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

6

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

7

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

8

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

9

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

10

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

11

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

12

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ

13

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

14

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

15

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

16

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

17

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

18

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

19

কোম্পানিগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নৌপথ অবরোধ ও অবস্থান ক

20