জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

বেলাল হোসেন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (০৫ নভেম্বর) সকাল ১০ টায় ১০০ শয্যা বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুমার মৃদুল দাসের সভাপতিত্বে কো-অর্ডিনেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডা. সবুজ চন্দ্র রায়,  পরিবার পরিকল্পনা অফিসার তানজিলা খানম, জুনিয়র কর্ডিওলজিস্ট ডাঃ হরিপদ রায়, শিশু বিশেষজ্ঞ ডাঃ পরিমল কুমার দাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এম এম ফরুক হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল, শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাস ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহবায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুমার মৃদুল দাস বলেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও প্রত্যেকটি টিকা কেন্দ্রে শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে। কমিউনিটি পর্যায়ে এই টিকাদান কর্মসূচী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শতভাগ শিশুদের টাইফয়েড টিকাদানের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

1

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

2

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

3

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

4

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

5

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

6

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

7

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

8

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

9

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

10

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

11

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

12

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

13

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

14

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

15

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

16

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

17

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

18

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

19

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

20