জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন

মিহির

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। ৩০ ডিসেম্বর বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত ডরমিটরি ভবনের নিচে কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং কর্মপ্রেরণা জাগানোর উদ্দেশ্যেই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মোঃ হারুন সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনকালে অফিসার্স এসোসিয়েশনের মোঃ মঈনুল হক বলেন, “শারীরিক ও মানসিক প্রশান্তি এনে কর্মজীবনে গতিশীলতা বাড়াতে খেলাধুলার বিকল্প নেই। এই প্রতিযোগিতা কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আমি আশাবাদী”। এবারের ক্রীড়া ইভেন্টসমূহের মধ্যে রয়েছে দাবা, ক্যারম (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), লুডু (শুধুমাত্র মহিলাদের জন্য - একক ও দ্বৈত)। এসোসিয়েশন পক্ষ থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতাটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

1

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

2

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

3

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

4

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

5

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

6

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

7

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

8

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

9

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

10

ইসলামী আন্দোলন (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই নেতা

11

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

12

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

13

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

14

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

15

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

16

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

17

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

18

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

19

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

20