জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃএরশাদুল হক 


কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোগডাঙা ইউনিয়ন কমিটিতে ফ্যাসিস্টের দোসর ও মাদক ব্যবসায়ীদের স্থান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোগডাঙা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। নব কমিটিতে দ্রূত সংস্কার, পদ পরিবর্তন ও  সুষ্ঠু  শ্রেনি বিন্যাস করার দাবি জানান নেতাকর্মীরা।

মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সদর উপজেলা নির্বাহী কার্যালয়ে  প্রতিবাদ সভার আয়োজন করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাহবুবুর রহমান,ভোগডাঙা ইউনিয়ন বিএনপির 
সাবেক আহবায়ক মোঃ নৈমুদ্দিন সরকার,সাবেক সাধারন সম্পাদক মোঃ মোনাব আলী মেম্বার,সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর সরকার।ছাত্রলের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেকসহ অনান্যরা।

বক্তব্যে বক্তারা বলেন, যাদের অত্যাচার, ভয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ঘর ছাড়া ছিলাম আজ তারাই আমাদের ইউনিয়ন বিএনপি'র নেতা।খুব দুঃখ হয়।যারা মাদক ব্যবসায়ী তারাই এখন কমিটিতে স্থান পাচ্ছে।আমরা এর তীব্র নিন্দা জানাই।সেই সাথে আমাদের ৪ দাবী মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন,এক যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল গণি ও দুই নং যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালেকসহ মোট ৫. পাচজনকে সাইনিং পাওয়ার প্রদান করা।রাজনৈতিক ইতিহাস, শিক্ষাগত যোগ্যতা, ত্যাগী, পেশাগত যোগ্যতা ও ব্যক্তি কেন্দ্রিক গ্রহন যোগ্যতার উপর নির্ভর করে নতুন ভাবে পদবিন্যাস করা।বিগত দিনে হামলা মামলা ও নির্যাতনে স্বীকার বিএনপির আদর্শ পুষ্ট বাদ পড়া নেতা কর্মীদের কে কমিটিতে অর্ন্তভুক্ত করা। বির্তকিত ব্যাক্তি যেমন, মাদক ব্যবসায়ি, মাদক মামলার আসামী ছিনতাইকারী কারী সহ পদধারী ফ্যাসিস্টদের কে কমিটি থেকে সাময়িক ভাবে অর্ন্তভুক্তি না করার দাবি জানান বক্তারা।
এ বিষয়ে সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবার রহমান বলেন,  আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্বরের সাথে দেখছি,দ্রূত সমাধানের চেষ্টা করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৪তম শাহাদা

1

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

2

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

3

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

4

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

5

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

6

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

7

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

8

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

9

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

10

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

11

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমা

12

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

13

মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

14

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

15

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

16

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

17

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

18

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

19

নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ফেরেনি লোহাগাড়া থানার লুট হওয়া অ

20