জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

জাকারিয়া মিঞা 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ জানুয়ারি, মঙ্গলবার সকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাজাসহ ৫ মহিলা মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। 

ফুলবাড়ী থানা পুলিশের একটা টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের পাকা রাস্তার কালভার্ট সংলগ্ন স্থানে দুজন মহিলাকে ৫ কেজি গাজা সহ আটক করে। আটককৃতরা সকলই দিনাজপুর জেলার হাকিমপুর থানার ঘাসরিয়া ও মংলাপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলো, ওসমান আলীর স্ত্রী শামসুন্নাহার(৪০), রফিকুল ইসলামের স্ত্রী নুরনাহার বেগম(৪০)। 

ওই সময় রাবাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আরও ৩ জনকে সাড়ে ৭ কেজি গাজাসহ আটক করা হয়। তারা হলো, ঘাসরিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুমি আক্তার(৩০), মংলাপাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম(৫০) এবং ঘাসরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেমের স্ত্রী আনজুমা(৫০)।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, আটক ওই মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

1

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

2

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

3

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

4

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

5

শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মৃত্যুতে বেগমগঞ্জে কু

6

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

7

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

8

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

9

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

10

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

11

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

12

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

13

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

14

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

15

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গ

16

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

17

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

18

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

19

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

20