জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 
জাকারিয়া মিঞা 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রদীপ বাজারে ১৭ জানুয়ারি, শনিবার বিকাল ৪ টায় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত প্রদীপ বাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 “মাদককে না বলি, মাঠে গিয়ে ফুটবল খেলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চন্দ্রখানা স্পোর্টিং ক্লাব ৩–০ গোলে গঙ্গারহাট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক এইচ. এম. বাবুল।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হক সুমনসহ আজিজুল হক, মাসুদ রানা, জামাল উদ্দিন, আলতাব হোসেন, মোকছেদুল হক, আজিজার রহমান ও সাদেকুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুক্তা। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আরমান সরকার এবং প্রধান পৃষ্ঠপোষকতায় সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম (মমিন)। 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজন যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক হবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

1

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

2

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

3

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

4

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

5

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

6

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

7

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

8

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

9

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

10

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

11

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

12

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

13

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

14

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

15

কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্

16

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

17

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

18

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

19

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

20