মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমী
প্রকাশঃ 13-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লার দাউদকান্দিতে ভাঙা ব্রিজে ভোগান্তি

কুমিল্লার দাউদকান্দির মুকুন্দি গ্রামে প্রায় ৩০ বছর আগে একটি ব্রিজ নির্মাণ করা হয়। ২০১৫ সালে ব্রিজটির দুটি অংশ ধসে পড়ে। এ ছাড়া ভেঙে গেছে ব্রিজের রেলিং। ফাটল ধরেছে পিলারে। গত ১০ বছরেও ব্রিজটির কোনো সংস্কার করা হয়নি। এতে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সময়ে নতুন ব্রিজ নির্মাণেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই ঝুঁকি নিয়েই দৌলতপুর ইউনিয়নের ছয়টি গ্রামের কয়েক হাজার মানুষ ব্রিজটি দিয়ে যাতায়াত করেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ভাঙা ব্রিজ দিয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি, ভবানীপুর, তুলাতলী, সাধারদিয়া, নতুনবাজারসহ ছয় গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। ব্রিজটি দিয়ে আশপাশের বেশ কয়েকটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ভাঙা ব্রিজটি দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। 
স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা আরিফুর ইসলাম বলেন, ‘আমাদের গ্রামসহ আশপাশের গ্রামে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৩০০ শিক্ষার্থী প্রতিদিন এ সেতুটি দিয়ে চলাচল করে। আমরা সব সময় দুশ্চিন্তায় থাকি- কখন জানি দুর্ঘটনা ঘটে! সেতুটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ 
মুকুন্দি গ্রামের বাসিন্দা মোশারফ পাটোয়ারী বলেন, ‘এ ব্রিজ দিয়ে কৃষকরা ঝুঁকি নিয়ে বাজারে তাদের পণ্য আনা-নেওয়া করেন। বর্তমানে ব্রিজটি দিয়ে হাঁটাও কষ্টসাধ্য। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সম্ভাব্য মেম্বার-চেয়ারম্যানরা ব্রিজটি সংস্কার অথবা পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু এখন পর্যন্ত কেউ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। তাই আমাদের গ্রামসহ ও আশপাশের ৬টি গ্রামের বাসিন্দাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।’ 
ভবানীপুর গ্রামের বাসিন্দা আসাদ মিয়া বলেন, ‘ব্রিজটি সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণ না করায় আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণের আহ্বান জানাচ্ছি। 
সাধারদিয়া গ্রামের ব্যাটারিচালিত রিকশাচালক আবুল হোসেন বলেন, ‘এ সড়কে নিয়মিত যাত্রী আনা-নেওয়া করতাম। ব্রিজটি ভেঙে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীদেরও কষ্ট বেড়েছে।’ 
কৃষক ওহাব মিয়া বলেন, ‘প্রায় ৩০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। এর পর আর কোনো সংস্কার করা হয়নি। ২০১৫ সালের দিকে ব্রিজটির ওপরের অংশের আস্তরণ খসে পড়া শুরু হয়। গ্রামবাসী মিলে একবার মসজিদের দানের টাকা দিয়ে সংস্কার করেছিলাম।’ 
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার এক শিক্ষক বলেন, ‘ব্রিজটি দিয়ে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। অনেক দিন ধরে ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমরাও শিক্ষার্থীদের নিয়ে ভয়ে থাকি। যেকোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজটি পুনর্নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ করছি।’ 
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হাসান বলেন, ‘ব্রিজটি সম্পর্কে আমাকে আগে কেউ কিছু জানাননি। সম্প্রতি আমি ব্রিজটি সম্পর্কে জেনেছি। এটি খুবই ঝুঁকিপূর্ণ। ব্রিজটি পুনরায় নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

1

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–

2

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

3

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

4

দিনাজপুর বিরলে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত

5

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

6

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

7

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

8

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

9

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

10

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

11

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

12

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

13

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

14

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

15

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

16

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

17

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

18

পায়রা তলার আইট আল হেলাল জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কাম

19

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

20