জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

মোঃ মানসুরুল হক রবিন

  কিশোরগঞ্জ -১(সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত জেলা বিএনপির পরপর তিনবারের সফল সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে তৃণমূলের নেতাকর্মীসহ সব শ্রেণি পেশার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এসময় উপস্থিত শতশত নেতা কর্মীদের উদ্দেশ্যে মাজহারুল ইসলাম বলেন ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সবাইকে সাথে নিয়ে রাস্তা-ঘাট, সেতু, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নের মাধ্যমে আধুনিক কিশোরগঞ্জ ও হোসেনপুর গঠনেরও প্রত্যয় ব্যক্ত করেন।এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৮ জন। এদের মধ্যে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামকে প্রাথমিকভাবে সবুজ সংকেত দেওয়ার পর বঞ্চিত পাঁচ প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে মশাল মিছিল,মানববন্ধন,ও প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। কিন্তু এতে কোনো প্রতিকার মেলেনি। দলের হাইকমান্ডের পূর্ব সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। ফলে কিশোরগঞ্জ ও হোসেনপুরের আপামর জনতা আগামী দিনে সংসদ সদস্য হিসেবে মাজহারুলের প্রতিই আস্থাশীল বলে দাবি করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

1

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

2

টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন

3

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

4

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

5

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলুপ্তির পথে খ

6

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

7

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

8

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

9

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

10

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

11

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

12

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

13

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

14

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

15

সান্তাহার মালশন সাহেব পাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসং

16

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

17

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

18

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20