জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 মোঃ মানসুরুল হক রবিন

 কিশোরগঞ্জ জেলার ২০ টি বেসরকারি স্কুলের (নার্সারি গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ) শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল (বত্রিশ) কেন্দ্রে অনুষ্ঠিত ওই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পাঁচ শতাধিক শিক্ষার্থী। সুষ্টভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন কিশোরগঞ্জ আল-হেরা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ মানসুরুল হক রবিন,এসোসিয়শনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার লিজা,শিক্ষা সচিব মোঃ মোজাম্মেল হক কাজল,অর্থসচিব মোঃ রকিবুল হাসান মুন্নাসহ ওই সংগঠনের অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল
 স্কুলের পরিচালক মোহাম্মদ শওকত উসমান জানান, তিনি ছিলেন পরীক্ষার সার্বিক তত্বাবধানে।
 তার নিরলস পরিশ্রমে সুষ্ঠু পরীক্ষা পরিচালনা ও সুন্দর ব্যবস্থাপনায় স্কুল প্রাঙ্গণে উপস্থিত 
শতশত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরাও মুগ্ধ হয়েছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ আল-হেরা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ মানসুরুল হক রবিন জানান, ওই এসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছরই এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। এতে জেলার মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের বাছাই করে পুরুস্কৃত করা হয়। তাই দিন
 দিন ওই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে।এতে শিক্ষার্থীরা যেমন অনুপ্রেরণা পাচ্ছে, অভিভাবকরাও ব্যবস্থাপনার প্রতি আস্থাশীল হয়ে ওঠছেন।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

1

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

2

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

3

মাদক

4

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

5

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

6

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

7

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

8

নরসিংদীতে ডা.আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির

9

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

10

বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল

11

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

12

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

13

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

15

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

16

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

17

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

18

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

19

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

20