জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

মো.মিজানুর রহমান শাহীন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

 বুধবার(২১ জানুয়ারী)   জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়।
কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে প্রথম ধাপে তিনটি সংসদীয় আসন কিশোরগঞ্জ ১, ২ ও ৩ এবং দ্বিতীয় ধাপে দেওয়া হয় কিশোরগঞ্জ–৪, ৫ ও ৬ আসনে প্রার্থীদের প্রতীক।
কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম পেয়েছেন ধানের শীষ,দশ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ হাদী রিকশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো.এনামুল হক কাস্তে, বাসদ প্রার্থী মো. মাসুদ মিয়া মই, বাসদ (মার্কসবাদী) প্রার্থী আলাল মিয়া কাঁচি, খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলী দেয়াল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী তারেক মোহাম্মদ শহিদুল ইসলাম আম ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) রেজাউল করিম খান চুন্নু পেয়েছেন মোরগ প্রতীক।
কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা, গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম ট্রাক, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবুল বাশার রেজওয়ান হাতপাখা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মো. বিল্লাল হোসেন টেলিভিশন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন ভূঁইয়া লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান খোকন ময়ূর ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে মোটরসাইকেল প্রতীক।

কিশোরগঞ্জ–৩ (তাড়াইল–করিমগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুক ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসাইন হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী আবু বক্কর সিদ্দিক লাঙ্গল, গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসাইন ভূঁইয়া কবুতর, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ আমিনুল ইসলাম আম, একমাত্র স্বতন্ত্র প্রার্থী একেএম আলমগীর পেয়েছেন ফুটবল প্রতীক।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী মো. ফজলুর রহমান ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রোকন রেজা শেখ দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী বিল্লাল আহমেদ মজুমদার হাতপাখা, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী জয়নাল আবদিন আম, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী নুরুল ইসলাম আপেল, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর রিকশা, স্বতন্ত্র প্রার্থী শাহিন রেজা চৌধুরী ঘোড়া, স্বতন্ত্র একমাত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমা পেয়েছেন ফুটবল প্রতীক।
কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর–নিকলী) আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রমজান আলী দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. দেলাওয়ার হোসাইন হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহবুবুল আলম লাঙ্গল, বাংলাদেশ মুসলিম লীগের মো. সাজজাদ হোসেন হারিকেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. অলিউল্লাহ মোমবাতি, স্বতন্ত্র প্রার্থী ( বিএনপির বিদ্রোহী)শেখ মজিবুর রহমান ইকবাল হাঁস ও স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম কাইয়ুম (হাসনাত কাইয়ুম) হরিণ প্রতীক পেয়েছেন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম ধানের শীষ, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মুসা খান হাতপাখা, বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন রিকশা, জাতীয় পার্টির মো. আয়ুব হোসেন লাঙ্গল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী ডা. মো. হাবিল মিয়া কাস্তে, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম আম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন মোমবাতি, গণ ফোরামের শাফিউদ্দিন আহমেদ উদীয়মান সূর্য ও ইনসানিয়াত বিপ্লবের নাঈমুল হাসান আপেল প্রতীক পেয়েছেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে

1

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

2

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

3

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

4

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

5

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

6

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প

7

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

8

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

9

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

10

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

11

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

12

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ

13

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

14

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

15

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

16

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

17

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

18

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

19

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

20