জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে শিশু ও যুবদের সুরক্ষায় ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

এসএম শাহাদাত।।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে শিশু ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্স-এর আয়োজনে এবং টিডিএস-এর সহযোগিতায় স্প্রিট কল প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউপি’র প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী। 
তিনি বলেন,বর্তমান সময়ে শিশু ও যুবদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিবার প্রতিষ্ঠান ও সমাজ সব জায়গায় সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে আমরা একটি নিরাপদ সমাজ গড়তে পারি।সভা পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর আহকাম সাইফুল্লাহ। তিনি বলেন,  
“ত্রৈমাসিক এই সভাগুলো হচ্ছে ইউনিয়ন পর্যায়ে শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক অগ্রগতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।সভায় ইউনিয়ন কমিটির ১১ জন সদস্য  অংশগ্রহণ করেন।  
আলোচনায় স্থানীয়ভাবে শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিয়ে, কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।সমন্বয় সভার মাধ্যমে সদস্যরা মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

1

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যশোর রাইটস এর সংবাদ সম্ম

2

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

3

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

4

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

5

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

6

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

7

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও

8

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

9

বিদেশ যাত্রা উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী(সঃ) পরিষদের সংবর্ধনা

10

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

11

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

12

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

13

জনস্বাস্থ্যের ঝুঁকি, ‘রসের মিষ্টি’কে ফের জরিমানা করল প্রশাসন

14

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

15

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

16

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

17

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

18

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

19

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল

20