জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানিয়া আক্তারের

এসএম শাহাদাত 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার।
রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইউএনও তানিয়া আক্তার বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সড়কের ওপর কোনো আলোকসজ্জা, তোরণ, গেট বা প্যান্ডেল নির্মাণ করা যাবে না। প্রতিটি ওয়ার্ডে রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ একটি করে নির্বাচনী ক্যাম্প এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে ক্যাম্প স্থাপন করতে পারবেন। তবে দলীয় কার্যালয়ে কোনো ধরনের নির্বাচনী ক্যাম্প বা কার্যক্রম চালানো যাবে না।
তিনি আরও জানান, প্রচার-প্রচারণার ক্ষেত্রে একসঙ্গে তিনটির বেশি মাইক ব্যবহার করা নিষিদ্ধ এবং প্রতিদিন বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্তই প্রচারণা চালানো যাবে। কোনো সভা বা সমাবেশ করতে হলে অবশ্যই রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি বিশেষ নিরাপত্তার প্রয়োজনে অন্তত ২৪ ঘণ্টা আগে পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়াল লিখন, দেয়ালে পোস্টার লাগানো কিংবা গাছে পোস্টার ঝোলানো সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে ইউএনও বলেন, এসব বিধি অমান্য করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী সার্বক্ষণিক টহল ও নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত থাকবে উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কাজনক তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। প্রতীক বরাদ্দের আগেই কোনো প্রকার সভা, সমাবেশ বা প্রচার-প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ বলেও সতর্ক করেন তিনি।
সভায় আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি নজরদারির জন্য বিজিবি সর্বদা নিরাপত্তা সহায়তা প্রদান করবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আরিফিন জুয়েল (বিপিএম) এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হোসেন।
মতবিনিময় সভায় বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন, আবু হামজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুধী সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

1

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

2

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

3

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

4

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

5

রাজৈরের বড়ব্রীজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

6

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

7

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

8

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

9

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

10

জমি তুমি কার

11

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

12

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

13

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

14

শামীম তালুকদার স্ব পদে বহাল।

15

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

16

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

17

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

18

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

19

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

20