জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের ফতেপুর শাহাজীপাড়া বাইতুল নূর জামে মসজিদে সিরাতুন নবী (সা.)পালিত

এসএম শাহাদাত।।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর শাহাজীপাড়ার ঐতিহ্যবাহী বাইতুল নূর জামে মসজিদে সোমবার (৮ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর পবিত্র সিরাতুন নবী (সা.) উদযাপন করা হয়।মাহফিলে মসজিদ কমিটির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিস থেকে তাফসীর করেন তারালি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আবু দাউদ এবং দ্বিতীয় বক্তা কুরআন হাদিস থেকে তাফসির করেন ফতেপুর শাহাজীপাড়া বাইতুল নূর জামে মসজিদের খতিব মাওঃ আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ। এছাড়া উপস্থিত ছিলেন মাওঃ মুজিবুর রহমানসহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।বক্তারা বলেন রাসূল মুহাম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কুরাইশ বংশের হাশেমি গোত্রের সন্তান। তাঁর পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমিনা। শৈশবেই তিনি পিতামাতাকে হারান।বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, বিভেদ ও অশান্তির এই সময়ে মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের জন্য উত্তম পথনির্দেশ। তাঁর চরিত্র ছিল সত্যবাদিতা, দয়া, ক্ষমা, উদারতা ও ন্যায়বিচারে পরিপূর্ণ। তাঁকে অনুসরণ করলেই শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

1

লিটল ফ্লাওয়ার কেজি এন্ড হাইস্কুলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভ

2

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

3

দোয়ারাবাজারে ব্যবসায়ী দ্বন্দ্বে আহাদ হত্যাকান্ড সংঘটিত

4

জামায়াতের মনোনীত মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

5

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

6

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

7

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

8

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

9

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

10

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

11

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

12

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

13

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

14

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

15

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

16

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

17

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

18

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

19

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

20