মোঃ মনির হোসেন পরাগ।।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি"
বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি "
এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় মাদারীপুর জেলার কালকিনিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস - ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) কালকিনি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে
সকাল ১০ টায় পবিত্র কোরান তেলোয়াতের মধ্যে দিয়ে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋনের মোট ২১ জনের নিকট ৩১০০০০০ টাকা বিতরণ করেন।
মোঃ শাহাদাত হোসেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আযম ফরাজী, এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, এনজিও কারসার পরিচালক মোঃ মনিরুজ্জামান, কালকিনি উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, আলচনায় যুবকদের পক্ষে,আলোচনা করেন হাসিবুল হোসেন হাসান, ও জোহরা খাতুন প্রমূখ।
আলোচনায় তরুন উদ্যোক্তা,এনজিও প্রতিনিধি
,শিক্ষক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গন,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তোলেন।
বক্তারা সকলেই
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি"
“বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি " নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন।