জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে এতিমখানায় দুর্ধর্ষ চুরি, নিয়ে গেলো সব খাবার

এমদাদুল হক মুনতাসির

রাঙামাটির কাপ্তাই উপজেলার সুইডিশ দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। চোরেরা এতিম শিশুদের জন্য রাখা চাল, ডাল, সবজি, মাংস সহ সব খাবার, হাড়ি পাতিল ও মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে।

কাপ্তাই দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন জানান, এতিম শিশুদের জন্য সকলের দান, সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু দুঃখের বিষয় এতিম শিশুদের জন্য রাখা চাল, ডাল, মাংস, সবজি, তেল, হাড়ি পাতিল সব চুরি হয়ে গেছে। এছাড়া চোরেরা মাদ্রাসার ফ্যান ও আরো কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বিষয়টা অনেক দুঃখজনক।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মাদরাসায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা এর সুষ্ঠু বিচার চাই। মাদরাসার এতিম শিশু গুলো অসহায় হয়ে পড়েছে।

এদিকে সকালে স্থানীয় একজন মহিলা মাদরাসা হতে প্রায় ৫শ’গজ দূরে মাদরাসার চুরি হওয়া কিছু মালামাল, হাড়ি পাতিল পড়ে থাকতে দেখে মাদরাসায় খবর দেয়। কিছু মালপত্র উদ্ধার করা হলেও অন্যান্য মালামাল গুলো আর পাওয়া যায়নি।

মাদরাসা ও মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ জানান, এতিম শিশুদের খাবার চুরি করে নেওয়া অনেক দুঃখজনক। আমরা এর সুষ্ঠু তদন্তপূর্বক এর বিচার চাই।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি জানান, এই ঘটনায় কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করা হবে। এবং এতিম শিশুদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

1

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

2

২০ জেলায় কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে অন‍্য জেলা আরো ভয়ং

3

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

4

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

5

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

6

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

7

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

8

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

9

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

10

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

11

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

12

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

13

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

14

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

15

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

16

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

17

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

18

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

19

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

20