জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কাঠের ব্রীজে বদলে গেল মোহনগঞ্জবাসীর জীবনধারা, ৫০ হাজার মানুষের মুখে হাসি

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কোলকিহাড়া এলাকায় নদীর উপর নির্মিত একটি কাঠের ব্রীজ বদলে দিয়েছে স্থানীয় মানুষের জীবনধারা। সরকারের অর্থায়ন ও উপজেলা প্রশাসনের সহায়তায় নির্মিত এই ব্রীজ এখন প্রায় ৫০ হাজার মানুষের চলাচলের প্রধান ভরসা।
ব্রীজটি নির্মাণের নেতৃত্ব দিয়েছেন মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মিয়া। তার নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা এ কাঠের ব্রীজটি বর্তমানে ৪০টিরও বেশি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থায় এনেছে যুগান্তকারী পরিবর্তন।
এক সময় এই নদী পার হতে স্থানীয়দের খেয়া নৌকার উপর নির্ভর করতে হতো। বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে নৌকা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, জীবনের ঝুঁকি এবং নানা ভোগান্তি ছিল এই অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের কষ্ট ছিল সীমাহীন।
এখন সেই সব দিন কেবল স্মৃতি। কাঠের ব্রীজের কারণে যাতায়াতে এসেছে গতি ও নিরাপত্তা। স্থানীয় গৃহবধূ রহিমা খাতুন বলেন, “এই ব্রীজ হওয়ার আগে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় পেতাম। এখন আর কোনো চিন্তা নেই।”
কৃষক মজিবর রহমান জানান, “আগে বাজারে যেতে হলে নৌকা ধরতে হতো। এখন হাঁটলেই পৌঁছে যাই, অনেক সময় বাঁচে।”
এই ব্রীজ এখন শুধু কাঠের তৈরি একটি অবকাঠামো নয়—এটি মোহনগঞ্জবাসীর স্বপ্নপূরণের প্রতীক। এটি শুধু স্থানীয়দের নয়, বরং রাজিবপুর উপজেলা সদর, জামালপুর, ময়মনসিংহ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতেও সহজতর করেছে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কৃষিকাজে এসেছে ব্যাপক গতি।
ইউপি সদস্য  ইসমাইল হোসেন বাবুল বলেন, “মানুষের বহু দিনের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে আমি গর্বিত। এই ব্রীজ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি বড় পরিবর্তনের প্রতীক। তবে আমি জোরালোভাবে অনুরোধ জানাই, যেন কোলকিহাড়া নদীর ওপর একটি স্থায়ী, টেকসই, পাকা ব্রীজ নির্মাণ করা হয়।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহি বলেন, “এটি আমাদের উপজেলার জন্য একটি বড় সাফল্য। এই ব্রীজটি অস্থায়ী কাঠামো হলেও মানুষের উপকারে এসেছে অনেক। আমরা ভবিষ্যতে স্থায়ীভাবে পাকা ব্রীজ নির্মাণের পরিকল্পনা হাতে নিচ্ছি।”
গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কিভাবে একটি জনপদের জীবনধারায় ইতিবাচক প্রভাব ফেলে, কোলকিহাড়ার কাঠের ব্রীজটি তার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

1

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

2

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

3

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

4

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

5

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

6

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

7

বানারীপাড়া পৌর জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প

8

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

9

বিরামপুর সার্কেল অফিস ও থানাসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপা

10

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

11

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

12

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা–পুলিশের অভিযানে অস্ত্রসহ বিএনপি ন

13

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

14

সাত দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

15

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

16

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

17

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

18

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

19

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

20