জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা

 মোঃ মাহিন খান  

ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পৃথক দুটি স্থানে দোয়া, মিলাদ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (৩০ নবেম্বর) জোহরের নামাজের পর আমুয়া ছোনাউটা দরবার শরীফে মুসলমান ধর্মাবলম্বীদের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। একইদিন রাত সাড়ে আটটার দিকে আওরাবুনিয়া উত্তর পাড়ায় সনাতন ধর্মাবলম্বীরা আলাদা ভাবে বিশেষ প্রার্থনা ও পূজা-অর্চনা করেন।
দুই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।

অনুষ্ঠানে গোলাম আজম সৈকত বলেন—
“বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন—তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা জাতীয়
 রাজনীতির জন্য অপরিহার্য। তাই আমরা ভিন্ন ধর্ম, ভিন্ন পরিচয় রেখে একসঙ্গে তাঁর আরোগ্য কামনায় প্রার্থনায় অংশ নিয়েছি। রাজাপুর-কাঠালিয়ার মানুষ সবসময় মিলেমিশে থেকেছে, এই সৌহার্দ ও ঐক্য ধরে রাখা 
আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন,
“দোয়া, প্রার্থনা এবং মানবিকতা কোনো দলের সীমানায় আটকে থাকে না। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ-ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে পাশে পেলে খালেদা জিয়া আবারও দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কাজ করতে পারবেন।”

আমুয়া ছোনাউটা দরবার শরীফের দোয়া মাহফিলে অংশ নেন আমুয়া ইউনিয়ন বিএনপি নেতা ফজলে খোদা সুমন খলিফা, কাঠালিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম কবির, উপজেলা কৃষকদলের সভাপতি মালেক তালুকদার, শ্রমিকদল সভাপতি জাকির হোসেন পান্না মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।

একইদিন রাতে আওরাবুনিয়া উত্তর পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি নির্মল দাস। উপস্থিত ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম কবির, কাঠালিয়া মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, রাজাপুর বিএনপি নেতা সৈয়দ আব্দুস শহীদ, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপি নেতা হালিম সিকদার, আওরাবুনিয়া বিএনপি নেতা আলম সিকদার, ইলিয়াস কাজী, ইউনুস মুন্সী, রিপন সিকদার, রফিক সিকদার, যুবদল সভাপতি নাজমুল হাসান রুবেল, সালাহউদ্দীন রাসেল, শৌলজালিয়া যুবদল সভাপতি কাইউম হাওলাদার, শ্রমিকদল সভাপতি কালাম জমাদ্দার, কৃষকদল সভাপতি আব্দুল বারেক
 হাওলাদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উভয় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্যও বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

1

মাদারীপুরে কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে প্রাণ

2

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

3

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে সালথার চাষিরা

4

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

5

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

6

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

7

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

8

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

9

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

10

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

11

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

12

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

13

টানা পাঁচ মাস রফতানি আয় নিম্নমুখী চাপে পণ্য খাত

14

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

15

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

16

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

17

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

18

ঈশ্বরগঞ্জে চোরের জবানবন্দিতে বিএনপি নেতাদের ছেলে ও ভাইদের না

19

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

20