জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

গোলাম রাব্বী  


ফুলের সৌন্দর্য আর সুবাস মুগ্ধ করে সবাইকে। ফুলকে ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া ভার। পৃথিবীতে এক এক ফুল এক এক রকমের সৌন্দর্য এবং শুবাস বহন করে। কিছু ফুল রয়েছে যেগুলো সৌন্দর্য গুণে সকলকে মুগ্ধ করে আবার কিছু ফুলের সৌন্দর্য আড়ালে লুকিয়ে থাকে। আবার কিছু ফুল দেখতে তেমন আকর্ষনীয় না হলেও এদের অনেক ভেষজগুন রয়েছে। পৃথিবীতে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ফুল রয়েছে। সেই রকম একটি বৈচিত্র্যময় ফুল রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামে প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল। দেশে বিভিন্ন রকমের কচু পাতার রঙের বাহার রয়েছে। বাহারি রং এর সৌন্দর্য্য বর্ধনকারী কচু গাছ। প্রকৃতির এক অসাধারণ দান সবুজ পাতায় সাদা রঙ্গের পাপরি আর লাল রঙের ফলের মতো ফুটেছে ফুলটি। লাল সাদা বিশিষ্ট ফুলটি দেখতে বেশ চমক প্রদ। মোট ৫টি পাঁপডি ও দুথাকে লাল বৃত্তকার ফলের মতো এই ফুলটি। ফুলটি ফোটার পর আশেপাশের অনেকেই দেখতে এসে বলেন বিরল প্রজাতির এই ফুলটি আর কখনও দেখে নাই। সচারচর এমন ফুল তেমন কোথাও একটা দেখতে পাওয়া যায় না। ফুল দেখতে অনেকটা লম্বাটে তারা আকৃতির। ফুলটি ফোটার পর এর ৫টি পাঁপড়ি এমনভাবে সুসজ্জিত যেন ঠিক একটি ফুটন্ত লাল তারা। ফুলটি ফোটার পর এর রং এবং গন্ধ বুলবুলি পাখিদের প্রবলভাবে আকৃষ্ট করে। এটা দেখতে অনেকটা ফলের মতো। অনেকে বলেছেন এটি বুনো কচু ফুল। সাধারনত খাবার উপযোগী জোত গুনলোর মধ্যে মুখীকচু, পোদ্ভে কচু, পঞ্চ মুখী কচু, ওলকচু, দু ধকচু, মোকচু, ইত্যাতি। পাতা বাহার কচু খাওয়ার উপযোগি নয়। কচুপাতা বাহার ফুল বলতে সম্ভবত 'পাতা বাহার' বা ঈধষধফরঁস (ক্যালাডিয়াম) গাছকে বোঝানো হয়। যা তার রঙিন ও আকর্ষণীয় পাতার জন্য বিখ্যাত। তবে এই জাতের কচু পাতা বাহার এর ফুল সাধারণত তেমন নজরে পরে না। কচু বাহারি পাতা ফুলটি ফোটার পর বাড়ির উঠানে শোভাময় উদ্ভিদ হিসেবে পরিচিতি পেয়েছে। যা বাগান বা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

1

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

2

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

3

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

4

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

5

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

6

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

7

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

8

ধর্মপাশায় আল্লাহ তায়ালা ও কুরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও

9

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

10

নীল আকাশের নিচে সবুজ গালিচা

11

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

12

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

13

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

14

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

15

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

16

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

17

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

18

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

19

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

20