জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় ভুয়া কবিরাজের বিরুদ্ধে অভিযোগ

নাজমুল হুদা

নেত্রকোনার কলমাকান্দায় ভুয়া কবিরাজের কবলে পড়ে প্রতারণার শিকার হয়েছেন এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য। উপজেলার কলমাকান্দা পূর্ববাজারের বাসিন্দা একেএম মোজাম্মেল হক (৬২) অভিযোগ করেছেন—পিত্তথলীর পাথরের চিকিৎসার কথা বলে কবিরাজ টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগে জানা যায়, কিছুদিন আগে আল্ট্রাসনোগ্রামে তার পিত্তথলীতে পাথর ধরা পড়ে। এসময় গুতুরা বাজারের তামান্না স্টোরে কবিরাজী চেম্বার চালানো আরমান হোসেন কাঞ্চন নিজেকে বিশেষজ্ঞ কবিরাজ পরিচয় দিয়ে প্রতিশ্রুতি দেন—মাত্র দুই হাজার পাঁচশ টাকার বিনিময়ে তিনি রোগ সারিয়ে দেবেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী টাকা প্রদান করে ওষুধ সেবন করলে অসুস্থতা বাড়তে থাকে। পরে তিনি বাধ্য হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করেন এবং সুস্থ হন।

ভুক্তভোগীর অভিযোগ, ভুয়া কবিরাজ শুধু প্রতারণাই করেননি, ভেজাল ওষুধের কারণে তার শারীরিক ক্ষতিও হয়েছে। এ ঘটনায় তিনি কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত কবিরাজ আরমান হোসেন কাঞ্চন বলেন,
আমি অন্তত ১০ বছরের বেশি সময় ধরে এ রোগের চিকিৎসা দিয়ে আসছি। শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১৬০০ রোগীকে সেবা দিয়েছি। আমার চিকিৎসায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সুস্থ মানুষকে আমি যদি ওষুধ খাওয়াই, তারও কোনো সমস্যা হবে না। ভুক্তভোগী আমার সাথে পরে আর যোগাযোগ করেননি।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ইসলামী উখিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন ও কেন্দ্র প্রতি

1

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

2

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

3

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

4

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

5

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

6

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

7

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

8

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩

9

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

10

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

11

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

12

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

13

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

14

‎সিলেটের পুণ্যভূমিতে পরিবর্তনের গর্জন

15

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

16

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

17

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

18

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

19

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

20