জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

এম.মোজাম্মেল হক

কক্সবাজার লাইট হাউজ এলাকার মো:খালেদ মাসুদকে(৩৮) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ৫০ মিনিটে চট্রগ্রামের এভার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
নিহত মাসুদের ভাই খালেদ মুরশেদ জানায়,বৃহস্পতিবার রাতে একই এলাকার বাদশা মিয়ার ছেলে জাহেদ সহ ৪/৫ জন মিলে তার ভাইকে ছুরিকাঘাত করে। তিনি জানান,নিহত মাসুদ মুঠোফোনে এই কথা বলে।এরপর আর কিছুই বলতে পারেনি। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কত্যব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।তার অবস্থা অবনতি হলে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তিন দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর রবিবার রাতে মাসুদ মারা যায়।
নিহত মাসুদের ভাই  খালেদ মুরশেদ আরো জানায়,ছুরিকাঘাতে মাসুদের পাকস্থলী ফেটে গিয়েছিলো।মাসুদের লাশ নিয়ে তারা কক্সবাজারের উদ্দেশ্য রওনা দিয়েছে।
এদিকে স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানায়  লাইট হাউজ এলাকায় বাদশা মিয়ার তিন ছেলে জাহেদ, সাকিব মেহেদীসহ তাদের কয়েক জন সহযোগী মিলে মাসুদকে ছুরিকাঘাত করে। তারা এখনো প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করছে বলে জানা গেছে।
তবে কি কারণে এ হামলা বা হত্যাকান্ড,সেটা নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানায় এই ঘটনায় যারা জড়িত তাদের আটকে পুলিশ মাঠে নেমেছে।
নিহত মো: খালেদ মাসুদ শহরে ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ এলাকার নজরুল ইসলামের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

1

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

2

ভেড়ামারায় নবম শ্রেণীর ছাত্রী তাবাসসুমের রহস্যজনক মৃ,ত্যু

3

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

4

জামাতের আমির সহ দলটির 7 প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দে

5

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

6

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

7

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

8

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

9

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

10

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

11

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

12

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্

13

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

14

বাবা দিনমজুর, কিন্তু স্বপ্ন ছিল আকাশসম। ঢাকা ও চট্টগ্রাম বিশ

15

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

16

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজ এর উপর ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

17

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

18

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

19

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

20