জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ঔষধ-কলম, পানি বাইক সার্ভিস নিয়ে ভর্তিচ্ছুদের পাশে নোবিপ্রবি ছাত্রদল

সুপেয় পানি, খাবার স্যালাইন, কলম বাইক সার্ভিস নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে দেখা যায় তাদের অনেককেই।

শুক্রবার (০২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের বুথে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে এসব আয়োজন করে সংগঠনটি। 

শাখা ছাত্রদলের আয়োজনের মধ্যে ছিল পরীক্ষার্থী ও অভিভাবক জন্য সুপেয় পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, অভিভাবকদের জন্য সামান্য নাস্তার ব্যবস্থা’সহ বিভিন্ন কার্যক্রম। এছাড়াও শিক্ষার্থীদের বরণ করে নিতে তারা ফুল ও সংগঠনের নাম সম্বলিত কলম উপহারস্বরূপ প্রদান করেন। এর-আগে গত ২৫ এপ্রিল সি ইউনিটের ভর্তি পরীক্ষায়ও সংগঠনটির এমন কার্যক্রম দেখা যায়।

সামগ্রিক বিষয়ে শাখা ছাত্রদল নেতা সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বলেন,নোয়াখালী জেলার কৃতি সন্তান নাসির উদ্দিন নাসির ভাইয়ের সার্বিক তত্বাবধানে নোবিপ্রবি ছাত্রদল ঐক্যবদ্ধ ভাবে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে, আমাদের কাজের ধারাবাহিকতা বজায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।

এসময় সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান,রাজনৈতিক সহ অবস্থানের মাধ্যমে ভাতৃপ্রতিম সকল সংগঠনের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ছাত্ররাজনীতি সচল রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। 

উল্লেখ্য, বুথ ও সামগ্রিক কার্যক্রমে শাখা ছাত্রদল নেতা জাহিদ হাসান, সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

1

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

2

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

3

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

4

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

5

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

6

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

7

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

8

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

9

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

10

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

11

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

12

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

13

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

14

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

15

‎নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া

16

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

17

কয়রায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

18

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

19

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

20