জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টারে যাবে নির্বাচনী সরঞ্জাম

মো নাছির উদ্দীন বাবু 

বান্দরবানের ৭ উপজেলার মধ্যে ৪টির ৫ ইউনিয়নের দুর্গম এলাকার ১১টি ভোটকেন্দ্রকে হেলিসর্টি ভোটকেন্দ্র ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটের সরঞ্জাম আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হবে হেলিকপ্টার।


আসন্ন সংসদ নির্বাচনে বান্দরবান জেলার ১১টি দুর্গম ভোটকেন্দ্রে সামরিক হেলিপ্টারে যাবে নির্বাচন সামগ্রী। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানিয়েছেন, চিহ্নিত এই দুর্গম কেন্দ্রগুলোতে হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজনীয়তার কথা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তিনি জানান, কেন্দ্রগুলোর ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং যাতায়াতের দুর্গম পাহাড়ী পথ বিবেচনা করে এই অনুরোধ জমা দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন মিলেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই তালিকার মধ্যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন থানচি উপজেলার সাতটি কেন্দ্র রয়েছে। এছাড়া রুমা উপজেলার দুটি এবং আলীকদম ও রোয়াংছড়ি উপজেলার একটি করে কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র জানায়, নব্বইয়ের দশক থেকেই এসব কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা, ব্যালট পেপার, সিল ও ব্যালট বাক্স পরিবহনে সামরিক হেলিকপ্টার ব্যবহার হয়ে আসছে। ভোট গণনা শেষে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের জেলা সদরে ফিরিয়ে আনতেও হেলিকপ্টার ব্যবহার করা হয়।

দীর্ঘদিনের এই ধারাবাহিকতা বিবেচনা করে নির্বাচন কর্মকর্তারা আসন্ন নির্বাচনেও সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে এই সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদী।

হেলিকপ্টার সহায়তার জন্য প্রস্তাবিত কেন্দ্রগুলোর মধ্যে থানচি উপজেলার রয়েছে বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রাডালিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাইথোয়াইহ্লা কারবারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যান্য কেন্দ্রের মধ্যে রয়েছে আলীকদম উপজেলার কম চং ইয়ুংচা মুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রুমা উপজেলার পা্কনিয়ার পাড়া ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

1

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

2

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

3

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

4

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

5

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

6

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

7

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

8

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

9

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

10

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

11

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

12

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

13

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

14

বাগেরহাটে কারাগার থেকে ২৩ ভারতীয় জেলের মুক্তি

15

জমি তুমি কার

16

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

17

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

18

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

19

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

20