জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ৯ম বর্ষে পদার্পণ উদযাপন

সুমন আহমেদ ।।

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি র্ণাঢ্য আয়োজনে তাদের ৯ম বর্ষে পদার্পণ উদযাপন করেছে। এ উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়, যা কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। র‍্যালিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান সাংবাদিক সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
পরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লবীব আহমদ*।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ মো. নজরুল ইসলাম ও শৈলেন্দ্র মোহন সিংহ সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু এবং সংগঠনের সাবেক সভাপতি জাবির আহমদ।
আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকরা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে কাজ করে সমাজের সত্য তুলে ধরেন। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি কলেজের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনাগুলো তুলে ধরে একটি ইতিবাচক ভূমিকা পালন করছে। বিগত আট বছরে এই সংগঠন থেকে উঠে আসা অনেক সদস্য এখন জাতীয় পর্যায়ে কাজ করছেন, যা গর্বের বিষয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সহযোগী সদস্য *সাহেদ মিয়া*, স্বাগত বক্তব্য দেন কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি ছাত্রশিবিরের সভাপতি  ইসমাঈল খান এবং সদস্য মো. আলী হোসেন।
আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে ৯ম বর্ষে পদার্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
উল্লেখ্য ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি কলেজের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের সাংবাদিকতায় উৎসাহিত করছে এবং দেশ-বিদেশে কলেজের সুনাম ছড়িয়ে দিতে কাজ করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

1

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

2

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

3

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা ম

4

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

5

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

6

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

7

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

8

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

9

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

10

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

11

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

12

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

13

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

14

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

15

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

16

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

17

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

18

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

19

বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা

20