২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও দোয়া জানিয়েছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বরিশালের সুপরিচিত আইনজীবী ও ক্লিন ইমেজের রাজনীতিক এডভোকেট আবুল কালাম শাহিন।
জাতীয়তাবাদী ছাত্রদল থেকে রাজনীতিতে পথচলা শুরু করা এই নেতার শিক্ষা, শালীনতা ও দূরদর্শিতার সম্মিলন রাজনৈতিক পরিমণ্ডলে তাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। এম.এ ও এলএল.বি ডিগ্রিধারী এই অভিজ্ঞ নেতা তরুণদের মাঝে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
এক বিবৃতিতে এডভোকেট শাহিন বলেন,
“আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য রইলো আমার আন্তরিক শুভকামনা, দোয়া ও অফুরন্ত ভালোবাসা। তোমরা এ দেশের ভবিষ্যৎ। তোমাদের নিষ্ঠা, মেধা ও পরিশ্রমই একদিন জাতিকে গন্তব্যে পৌঁছে দেবে।”
তিনি আরও বলেন,
“আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার। নিজেদের লক্ষ্যে পৌঁছাতে হলে এখন থেকেই হতে হবে মনোনিবেশী, পরিশ্রমী এবং সৎ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—এইচএসসি পরীক্ষার্থীরা সাফল্যের মাধ্যমে নিজেদের প্রমাণ করবে।”
সবশেষে তিনি অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল ও অনুপ্রেরণামূলক ভূমিকায় পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি সকল শিক্ষার্থীর জীবনে আলোকিত ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
মন্তব্য করুন