জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

উপজেলা হল রুমে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মো: সুমন।।

বান্দরবান: উপজেলা হল রুমে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী, সম্মানিত অধ্যক্ষ, বান্দরবান সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাছির উদ্দিন, সদস্য, বান্দরবান জেলা পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসিফ ইকবাল, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, “এই সংবর্ধনা শুধু সম্মাননা নয়, বরং ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে। কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”
বিশেষ অতিথি মো. নাছির উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বর্তমান প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা দেশ ও সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।”
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করে জানান, এ ধরনের সম্মাননা তাঁদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে।
পরে দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

1

দিনাজপুর ডিবির অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্ত

2

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

4

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

5

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

6

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের যোগদান

7

মৌলভীবাজার কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে জয় বাংলা’ স্লোগান

8

শ্রীবরদীতে শিক্ষকের বদলি আদেশে ফুঁসছে শিক্ষার্থীরা

9

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

10

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

11

বান্দরবানে সন্তানের সিকিৎসার নামে শাশুড়ির টাকা ও স্বর্ন নিয

12

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

13

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

14

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

15

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

16

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

17

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

18

নওগাঁয় ডিবির অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ স

19

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

20