জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ইসমাইল হোসেন সরকারের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচন পিছিয়ে দিতে চায়

বর্তমান সরকার ৯ মাস ২৪দিন অতিবাহিত করে ফেলেছে। অথচ ফ্যাসিস্টের বিচার, সংস্কার বা নির্বাচন ইস্যুতে লক্ষ্যণীয় অগ্রগতি নেই। আশার আলো ভঙ্গুর অর্থনীতির কিছুটা গতি ফিরেছে। সরকারের বিচার, সংস্কার বা নির্বাচন ইস্যুতে কোন রোডম্যাপ নেই। বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের মনে রাখতে হবে যে, এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। আর অন্তর্বর্তীকালীনের অর্থ কি? 
অন্তর্বর্তীকালীন সরকার বলতে এমন একটি সরকারকে বোঝানো হয় যা নিয়মিত নির্বাচনের আগে বা পরে বিশেষ নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করে। এ ধরনের সরকার সাধারণত তখন গঠন করা হয় যখন নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হয় এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত শূন্যস্থান পূরণ করতে হয়।
বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জোর দাবি জানিয়েছে। অন্যদিকে সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস বারবার বলছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের বক্তব্যের পার্থক্য মাত্র ৬ মাসের। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারের বয়স হবে প্রায় ১৭ মাস। যে সরকার প্রায় ১০ মাসে জাতির সামনে গুরুত্বপূর্ণ তিনটি কাজের কোন রোডম্যাপ দিতে পারে নাই তাদের আরো অতিরিক্ত কেন ৬ মাস লাগবে? 
সরকার বলেছেন ছোট সংস্কার হলে ২০২৫ সালের ডিসেম্বরের ভোট করবেন, আর বড় সংস্কার হলে ২০২৬ সালের জুনের মধ্যে। সরকার এই বক্তব্যের ভীতরে কিন্তু এখন নাই। সরকারকে স্পষ্ট করতে হবে কেন ২০২৫ সালের ডিসেম্বরে তারা ভোট চায় না? কি সমস্যা তাদের। অতরিক্ত ৬ মাস দেশের জন্য কি করতে চান ইউনূস সরকার।নাকি সংস্কারের আড়ালে অন্যকিছুর পরিকল্পনা আছে। কারণ আপনারা অতিরিক্ত যে ৬ মাস ক্ষমতায় থাকতে চাচ্ছেন তার মধ্যে একমাস রোজা অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ। এসএসসির মতো পাবলিক পরীক্ষা হয় মার্চ-এপ্রিলে। মে বা জুনে মাত্রারিক্ত গরম। বর্ষাকাল। নির্বাচনের জন্য অনুপযুক্ত সময়। 
বর্তমান সরকারের কর্মকান্ডের প্রতি আস্থাহীনতা তৈরি হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক সদিচ্ছার অভাব পরিলক্ষিত হচ্ছে। রাজনৈতিক দলগুলো যেহেতু ডিসেম্বরে ভোটের ব্যাপারে সিরিয়াস সেহেতু সরকারের উচিত সেই পথে অগ্রসর হওয়া। দীর্ঘমেয়াদে অনির্বাচিত সরকার ভালো না। আপনারা মোটাদাগে কি কি সংস্কার কার্যক্রম করতে চান সেটির ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত নিশ্চিত করুন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচনের রোডম্যাপের ঘোষণায় অনেক সংশয়, সংকট কেটে যাবে। এই সরকারের কোনভাবেই সময়ক্ষেপন করে অগ্রসর হওয়া ঠিক হবে না। 
বড়জোড় ২০২৬ সালের রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে ফেলা উচিত বলে মনে করি। সরকারকে বুঝতে হবে যে, আপনারা জনগণের জন্য আহামরি এমন কিছু করেন নাই যেজন্য দিনের পর দিন রাজনৈতিক দলগুলো সময় দেবেন। ফলে নিজেদের পরিণতির কথা ভেবে সামনে অগ্রসর হওয়া উচিত।
মোঃ ইসমাইল হোসেন সরকার 
সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাধীন দল কেন্দ্রীয় সংসদ। সদস্য আহ্বায়ক কমিটি গ্ৰীস বিএনপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

1

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

2

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

3

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও

4

গাইবান্ধা-৪ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সহস্রাধিক নেতাক

5

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

6

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষা

7

আশাশুনির ঐতিহ্যবাহী বড়দল বাজারের বেহাল দশা : দ্রুত সংস্কারের

8

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

9

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

10

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

11

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

12

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

13

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

14

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

15

আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি

16

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

17

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

18

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

19

‎জামায়াতে যোগদান করলেন কয়রায় গণঅধিকার পরিষদের সভাপতি সহ ১৬ ন

20