জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আসন বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় সড়ক ও রেল পথ অবরোধ

মোঃ সাদ্দাম হোসাইন সোহান।।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর- ৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের পর ফুঁসে উঠেছে দুই সহ ১২টি ইউনিয়নবাসী। 
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকল সাড়ে ৮টা থেকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, মাধুপপুর, মুনসুরাবাদ, নওপাড়া, হামেরদী, সুয়াদি, ভাঙ্গা বাসস্ট্যান্ড, ভাঙ্গা রেললাইন সহ মহাসড়কের গাছ ফেলে  টায়ার জালিয়ে অবরোধ করেছে কয়েক হাজার স্থানীয় জনতা। 
এতে মহাসড়কে চারদিকে শত শত যানবাহন আটকা পড়ে এবং এতে উভয় পাশে ২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত যানযটের সৃষ্টি হয়। ভোগান্তি পড়ে। 
এতে করে সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার ভাঙ্গা উপজেলার উপর দিয়ে ২১টি জেলার পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী সুত্রে জানা যায় , গতকাল বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। 
তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এরপর তারা এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেন। শুক্রবার প্রশাসনের অনুরোধে ৯ ঘন্টা পর অবরোধ তুলে নেয়। সোমবার পর্যন্ত তারা সময় চেয়ে ছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন সুউত্তর না পাওয়ায় মঙ্গলবার থেকে লাগাতার মহাসড়ক অবরোধের ঘোষণা দেয় বিক্ষপ্ত ১২টি ইউনিয়নের জনগন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষণা অনুযায়ী সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি, মনসুরাবাদ, নওপাড়া, হামেরদী, ভাঙ্গা বাসস্ট্যান্ড , রেললাইন অবরোধ করেছেন তারা।

প্রতিবাদে অংশ নেওয়া  স্থানীয় তফসির আলম মিঠুু  জানান, আমাদের প্রিয় ২টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে আমাদের মা-মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। এ ঘটনা আমরা কোন ভাবেই মানবো না। আমাদের দাবি পূনরায় আমাদের গ্রাম ভাঙ্গা উপজেলার মধ্যে ফিরিয়ে দেয়া হোক। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, 
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল এবং ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে সহ সকল মহাসড়ক এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা।
 এছাড়াও ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সহ সকল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন গ্রামবাসীরা। 
প্রায় সাড়ে ৮টা থেকে মহাসড়ক অবরোধ করে  যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

1

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

2

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

3

লাউয়াছড়া জাতীয় উদ্যান

4

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

5

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

6

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

7

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

8

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

9

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

10

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

11

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

12

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

13

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

14

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

15

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

16

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

17

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

18

জলাবদ্ধতার কবলে ৮ গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা

19

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

20