জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা


মাইদুল ইসলাম

সন্ত্রাস, মাদক, জুয়া নির্মূল ও সহিংসতা এড়ানোসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরের কাউনিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
সভায় বক্তব্য রাখেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও  আকরাম হোসেন অরেঞ্জ , শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু ও সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল জোরদার করতে হবে। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপশক্তি অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় মাদকবিরোধী অভিযান জোরদার ও অপরাধ দমনে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

1

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

2

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

3

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

4

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

5

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

6

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

7

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

8

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

9

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

10

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

11

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

12

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

13

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

14

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

15

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

16

নাভারণে হিরো বাইক প্লাজা টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিম

17

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

18

রংপুরে ছেলের হাতে পিতা খুন

19

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

20