জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনি ও সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

এ,এইচ,এম,আনারুজ্জামান।।

সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষনের অনাচার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি ও সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার সারা বিশ্বে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস ২০২৫’ পালনের ধারাবাহিকতায় মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’ এ দিবস পালন কর্মসূচি পালন করে। 
মঙ্গলবার সকালে সাতক্ষীরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওএম’ এবং কোইকা এর আর্থিক সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র ্যালির আয়োজন করে। র ্যালি উদ্বোধনকালে প্রধান অতিথি ও অন্যান্যরা বলেন, মানব পাচার একটি নীতি বিরোধী/গর্হিত কাজ। মানব পাচার একটি সংগঠিত অপরাধ কার্যক্রম, এর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি লেভেলে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। র ্যালি উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। এসময় আইওএম প্রতিনিধি মো: আরিফুজ্জামান, রাইটস যশোরের ডেপুটি ডিরেক্টর এস. এম. আজাহারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার প্রনব কুমার দাস ও মো: সাইফুল ইসলাম, মনোসামাজিক কাউন্সিল মো: শামীম রেজা, ডেস্ক অফিসার ওসমান গণি, টিটিসির সম্ভাব্য অভিবাসী, ব্র্যাক, অগ্রগতি সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ, প্রেসক্লাবের প্রতিনিধিগণ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে ২৯ জুলাই কমিউনিটি পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ, ভিডিও প্রদর্শনি ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রদর্শক রামীম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক বিমলেন্দু দাশ, রূপান্তরের ওয়াশ প্রকল্পের পিসি মোঃ ছাইব হোসেন নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

1

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

2

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

3

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

4

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

5

৫ আগস্ট-পরবর্তী বক্তব্যেই স্পষ্ট কেন খালেদা জিয়া ব্যতিক্রম

6

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

7

এলপিজি সংকটে বাসাবাড়িতে চুলা নিভে গেছে, ভোগান্তিতে ভোক্তারা

8

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

9

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

11

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

12

আমাদের কাজ চুরি করা নয়

13

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

14

ইসলামী আন্দোলন (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই নেতা

15

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

16

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

17

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

18

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

19

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ির ভয়াবহ দুর্ঘটনা

20