এ,এইচ,এম,আনারুজ্জামান
প্রকাশঃ 5-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনি উপজেলা পরিষদ ভবন গোচারনে সংশ্লিষ্টরা অতিষ্ঠ

আশাশুনি উপজেলা পরিষদ ভবন ও পরিষদ চত্বর গোচারণ ভূমিতে পরিণত হওয়ায় ভোগান্তি চরম আকার ধারণ করেছে। 
দ্বিতলা বিশিষ্ট বিশাল ভবনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ অনেকগুলো অফিসারদের দপ্তর রয়েছে। ফলে প্রতিদিন শত শত মানুষের আগমন ঘটে থাকে উপজেলা পরিষদ ভবনে। কিন্তু নানাবিধ কারনে কাজে আসা মানুষ ভোগান্তির শিকার হয়ে থাকে। উপজেলা পরিষদ চত্বরে সারাদিনই গরু ছাগলের চারণ ভূমি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এমনকি বিশাল পরিষদ ভবনের প্রথম তলার বারান্দা সকলের যাতয়াত ও এক কক্ষ থেকে অন্য কক্ষে চলাচলে ব্যবহার হয়ে থাকে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, বারান্দায় মাঝে মধ্যে গরু ছাগল চলাচল করতে দেখা যায়। কখনো কখনো গবাদি পশুর বিষ্ঠা-গোবর ছড়ানো থাকে। চলাচলরত মানুষ কখনো কখনো গোবর পদদলিত করে বারান্দা অপরিস্কার করে তোলে। এছাড়া বৃষ্টি নামলেই বারান্দা বর্ষার পানিতে টইটম্বুর করে। অসমতল বারান্দার মাঝ খানে পানি জমে থাকায় মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে ওঠে। গোটা পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ে। এছাড়া বৃহত ও সুপরিসর এবং গুরুত্বপূর্ণ পরিষদে কোন সাইকেল গ্যারেজ না থাকায় দুরাবস্থা লেগেই আছে। উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারের মোটর যান গ্যারেজ না থাকায় ভবনের গেটের সামনে তাদের গাড়ি পার্কিং করে রাখা হয়। ফলে ভোগান্তির সৃষ্টি হয়ে থাকে। অফিসার ও আগত মানুষের যানবাহন রাখার জন্যও নেই কোন গ্যারেজ। ফলে অনেককে বারান্দায় সাইকেল, মোটর সাইকেল রাখতে দেখা যায়। আবার অনেকে ভবনে ঢোকার পথে জটলা করে যে যেখানে পারেন সেখানেই যানবাহন রেখে থাকেন। ফলে কাজ শেষে গাড়ি বের করা, যাতয়াত করা কষ্টসাধ্য ও কখনো কখনো প্রতীক্ষায় থাকতে বাধ্য করে। 
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ভবনের বারান্দায় গিয়ে দেখা যায় মূল গেট দিয়ে ঢুকে সিনি: উপজেলা মৎস্য কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তার অফিসের সামনে পড়ে আছে তিন স্থানে গোবরের চাপ। গোবরের দুর্গন্ধ ও বৃষ্টির পানির জমে থাকা অপরিচ্ছন্ন অংশ গোটা বারান্দাকে দখল করে রেখেছে। বিষয়টি একজন সায়বাদিক লাইভে এসে প্রচার করেন। এক ঘন্টা পরে আমার সেখানে গিয়ে দেখা যায় গোবর পরিস্কার করা হয়েছে, কিন্তু চিরসখা গরু বিচরন করছে বারান্দায়। নিত্য সাথী পরিবেশ কেউ কেউ খাপ খাওয়াতে বাধ্য হলেও এটি কতটা অপমান জনক, অস্বাস্থ্যকর ও দৃষ্টি কটু তা বর্ণনার অপেক্ষা রাখেনা। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারে কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি সাধারণ মানুষরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

1

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

2

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

3

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

4

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

5

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

6

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

7

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

8

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

9

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

10

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

11

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

12

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

13

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

14

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

15

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

16

০৪ জেলায় ঝড়ের আভাস

17

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

18

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

19

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

20