জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনির বেউলা শ্যামাকালী মন্দিরে চুরি

আনারুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা। 

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা শ্রীশ্রী শ্যামাকালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা মন্দিরে ঢুকে পূজা সামগ্রী, সোলার ব্যাটারি এবং সিসি ক্যামেরার সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।স্থানীয়রা জানান, প্রতিদিন ভোরে মন্দিরে ভক্তরা পূজা অর্চনা করতে আসেন। মঙ্গলবার ভোরে তারা মন্দিরে গিয়ে দেখেন পূজা সামগ্রী ও বিভিন্ন সরঞ্জাম উধাও। পরে দেখা যায় সিসি ক্যামেরার যন্ত্রাংশও চুরি হয়েছে।মন্দির কমিটির সাধারন সম্পাদক পিন্টু কুমার দাশ জানান, "মন্দিরটি বহু বছর ধরে হিন্দু সম্প্রদায়ের আস্থার জায়গা হিসাবে দখল করে আছে। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ পূজা দিতে আসে। চুরির ঘটনায় শুধু আমাদের আর্থিক ক্ষতি হয়নি, ধর্মীয় অনুভূতিও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।”
ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। গ্রীলের ও ঘরের তালা মিনি গ্যাস সিলেন্ডার ব্যবহার খুলে চোরেরা ভিতরে ঢুকে চুরি করেছে।আগেও মন্দিরটিতে চুরির ঘটনা ঘটেছে। 
এলাকাবাসী মন্দির কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও আইন শৃংখলা বাহিনীর নিয়মিত টহল চালু রাখতে দাবী জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

1

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয়

2

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

3

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

4

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

5

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

6

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

7

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

8

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

9

মঠবাড়ীয়া পৌর যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট ও বেগম খালেদা

10

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

11

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

12

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

13

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

14

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

15

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক

16

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

17

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

18

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

19

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

20