জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে ইটভাটায় বন বিভাগের অভিযানে ২০০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ

মো. আবু সুফিয়ান
আলীকদম উপজেলা প্রতিনিধি(বান্দরবান)

০৫(সোমবার) জানুয়ারি, ২০২৬ ইং
 বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নে অবৈধ জ্বালানি কাঠের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। আজ ৫ জানুয়ারি(সোমবার) ৫নং ওয়ার্ড এলাকায় অবস্থিত FBM ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়, অভিযানে প্রায় ২০০০ ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

 বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম, পান বাজার বিট কর্মকর্তা রেজাউল করিম এবং বিশেষ টহল দলের সদস্য রনি পারভেজ এর নেতৃত্বে একটি দল FBM ইটভাটায় ঝটিকা অভিযান চালায়, এসময় ইটভাটায় পোড়ানোর জন্য মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি কাঠ পাওয়া যায়।

 অভিযান শেষে জব্দকৃত কাঠগুলো ট্রাকযোগে পান বাজার বিট অফিসে নিয়ে আসা হয়েছে।

 তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সরকারি আইন অমান্য করে বনের কাঠ ইটভাটায় মজুদ করা দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত কাঠের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং একটি বন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

1

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

2

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় আন্তরি

3

দিনাজপুরে “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন

4

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধন

5

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

6

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

7

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

8

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

9

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

10

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

11

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

12

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

13

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

14

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

15

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

16

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

17

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

18

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

19

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

20