টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারে গরু জবাই করে ভুড়িভোজের আয়োজন কালে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামসুন নাহার শিলা। স্থানীয়দের কাছে জানাযায়, বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের প্রচারণাকে ছাপিয়ে এলাকাবাসীর মনোযোগ আকর্ষন করতে স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের সমর্থকরা বাজারে গরু জবাইকরে বিরিয়ানী হবে বলে মুখেমুখে প্রচার করেন। বিষয়টি উপজেলা সহকারী রিটারনিং অফিসার আব্দুললাহ আল রনীর নজরে আসলে মোবাইল কোর্টের নির্দেশ দেন। ঘটনাস্থলে ভুরীভোজের সকল আয়োজনের প্রমাণ মেলায় স্বতন্ত্রপ্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ
1
সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে
2
ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা
3
পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে