জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

অধিকার না পেলে শিক্ষকতার মর্যাদা অর্থহীন - ঝালকাঠিতে শিক্ষক দিবসে ৫ দফা দাবি

এস.এম. পারভেজ।।
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকবৃন্দের ৫দফা দাবি বাস্তবায়নে ঝালকাঠিতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষ্যে স্বতন্ত্র  মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ে সংবাদ সম্মেলন ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


বিশ্ব শিক্ষক দিবসে নিজেদের বঞ্চনা ও বৈষম্যের কথা তুলে ধরে ঝালকাঠির সরকারি মাধ্যমিকের শিক্ষকরা বলেন ‎অধিকার না পেলে শিক্ষকতার মর্যাদা অর্থহীন। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে চারস্তরীয় পদসোপান বাস্তবায়ন, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল মঞ্জুরির দাবি জানিয়েছেন। এসব ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও হতাশা আরও গভীর হবে বলেন তারা।
‎
‎
‎বক্তারা আরও বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষক-কর্মকর্তার বিপরীতে পদোন্নতিযোগ্য পদ মাত্র চার শতাংশ। এর ফলে ৩২-৩৩ বছর চাকরি করেও অধিকাংশ শিক্ষক পদোন্নতি ছাড়া অবসরে যাচ্ছেন। তাঁরা বলেন, প্রশাসনিক বৈষম্য, বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড, পদায়ন ও পদোন্নতির জটিলতা দূর করা উচিত। 
‎
‎সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু ছাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা খান, রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ জোহরা বেগম, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মোহাম্মদ খায়রুল বাশার রানা, সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আফজাল হোসেন। সভায় সঞ্চালনা করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক এ এস এম মাসুম বিল্লাহ।
‎
‎বক্তারা আরো জানান, শিক্ষা প্রশাসনে বৈষম্য দূর না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। তাঁরা আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাবিগুলোর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে মানববন্ধন ও মহাসমাবেশসহ পরবর্তী কর্মসূচি ঘোষণার ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছি

1

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

2

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

3

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

4

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

5

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

6

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

7

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

8

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

9

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

10

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

11

ভয় দেখাতেই মাঠে নেমেছি

12

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

13

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

14

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

15

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

16

আশাশুনির ঐতিহ্যবাহী বড়দল বাজারের বেহাল দশা : দ্রুত সংস্কারের

17

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিত

18

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

19

ফুলবাড়ীতে ১০ টির ও অধিক হিন্দু পরিবারসহ বিভিন্ন দলের কর্মীদে

20