জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

"হৃদয়ে সৈয়দপুর" সংগঠনের পক্ষ থেকে বিধবা আম্মাতোন পেলেন একটি ঘর উপহার

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের বিধবা আম্মাতোন বয়স আনুমানিক ৫৫ বছর, প্যারালাইসিসের ফলে হাঁটতে পারেন না, পরিবার বলতে বিধবা মেয়ে নাম লালবিবি যার বয়স ২৮ বছর তার ছোট বোন নাম নাসিমা যার বয়স ১২ বছর এবং বিধবা মেয়ের একটি প্রতিবন্ধী ছেলে যার বয়স ৮ বছর। বাসায় নেই কোন উপার্জনক্ষম পুরুষ। দুই মেয়ে মানুষের বাসায় কাজ করে কোন মতে ছোট সংসার চালায়। ছিল একটি ছোট্ট ঘর। যেটাতে কেবল ছাদ ছিল তাও আবার ফুটো, ছিলনা চারপাশে কোন রকম বেড়া কিংবা দেয়াল, কেবল পুরনো কাপড় দিয়ে কোনমতে ঢাকা ছিল বাড়ির চারপাশ। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি কিংবা শীতকালে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো পরিবারটিকে। এমন অবস্থায় বিষয়টি হৃদয়ে সৈয়দপুর সংগঠনের নজরে এলে সংগঠনের কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রুবেল ইসলাম অসহায় মহিলাটি ঘর নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। যার ফলশ্রুতিতে ৬ জুলাই ২০২৫ রোজ রবিবার হৃদয়ে সৈয়দপুর সংগঠনের সদস্যদের সহায়তায় বিধিবা আম্মাতোনের বাসা নির্মাণ করে দেওয়া হয়। সংগঠনের উপদেষ্টা এবং সদস্যদের উপস্থিতিতে বাস্তবায়নকৃত নতুন ঘরটি বিধবা আম্মাতোন এর হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য হৃদয় সৈয়দপুর সংগঠনটি তাদের স্বাবলম্বীকরণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় এভাবেই প্রতিনিয়ত অসহায় মানুষকে স্বাবলম্বীকরণ এবং পুনর্বাসন করে চলেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

1

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

2

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

3

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

4

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

5

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

6

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান

7

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

8

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

9

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

10

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

11

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

12

ধর্মপাশা- মধ্যনগর উপজেলায় হাওর জুরে বোরোধান রোপনে ব্যস্ত কৃষ

13

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

14

আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের

15

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

16

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

17

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

19

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

20