জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ‎উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা

‎মো:সালামত উল্লাহ।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসাহ উদ্দীপনায় সম্পূর্ণ হয়েছে। শনিবার উপজেলা হ্যালিপ্যাড মাঠে নেতাকর্মীদের ব্যপক অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তৃণমূল কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাছ চেয়ারম্যান ও সেক্রেটারী পদে কলিমুল্লাহ চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক একেএম সায়েম মজুমদার শিপু ও মিজানুর রহমান মজুমদার নির্বাচিত হন। অপরদিকে পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন, সেক্রেটারী পদে মাঈন উদ্দিন বাহার এবং সাংগঠনিক সম্পাদক পদে আবদুস সাত্তার ও লোকমান হোসেন নির্বাচিত হন।
‎উপজেলা বিএনপির আহবায়ক নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সম্মেলন উদ্বোধন করেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
‎বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, মাহবুব চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন, মোস্তফা জামান, সরওয়ার জাহান দোলন, কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়েব খন্দকার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন মুকুল প্রমুখ।
‎এসময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জুলাই যুদ্ধে আহত ও নিহতদের পরিবারকে সন্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ২০১৮ সালের ভোটারবিহীন সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলায় নিহত বিএনপি কর্মী বাচ্চু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা এবং চলতি বছরের  ১ ফেব্রুয়ারী উপজেলার বাঙ্গড্ডায় সন্ত্রাসী হামলায় নিহত হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা সেলিম ভূঁইয়ার পরিবারকে ১৫ লক্ষ টাকার এফডিআর সুবিধা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

1

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

2

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

3

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

4

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

5

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

6

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

7

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

8

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

9

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

10

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে

11

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

12

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

13

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

14

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

15

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

16

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

17

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

18

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

19

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় ব

20