মোঃ জাকি উল্লাহ
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে বিএনপির সংবাদ সম্মেলনের পাল্টা জামায়াতের সংবাদ সম্মেলন রায়গঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির (২১ জুন) সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ধানগড়া দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা।
বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে নওগাঁ শাহ শরীফ জিন্দানী মাজার মসজিদে আমরা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৌঁছাই। সেখানে বিএনপির কয়েকজন এমপি প্রার্থী নেতা-কর্মীসহ মোটরসাইকেল শোডাউন নিয়ে পৌঁছালে আমরা অভ্যর্থনা জানাই। ইমাম সাহেবের অনুরোধে খুতবা প্রদান ও ইমামতি করেন জামায়াতের প্রার্থী। নামাজে সর্বস্তরের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেন। শেষে আগত বিএনপির নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেন। যা সাধারণ মুসল্লিদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করে। আমরা জানতে পারি কেন্দ্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্যের নামে একটি বিশেষ মহল দাড়িপাল্লা মার্কা স্লোগান ব্যবহার করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।” সেখানে জামায়াতে ইসলামীর কোন নেতাকর্মীরা কোন স্লোগান ও মিছিল করে নাই।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আমরা স্পষ্টভাবে বলছি, জামায়াত জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কোনো আওয়ামী পুনর্বাসন প্রকল্প নেই। আমরা মনে করি, রায়গঞ্জে বিএনপির সংবাদ সম্মেলনে একটি স্বাভাবিক, সৌহার্দ্যপূর্ণ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছে। আমরা বিএনপি নেতৃবৃন্দকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা এবং বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানাই। 
এ সময় রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি ডা: মো. মুনছুর আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুমন আহমেদসহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অশ্রুসিক্ত ভালোবাসা

1

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

2

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

3

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

4

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

5

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

6

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

7

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

8

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

9

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

10

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

11

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

12

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

13

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

14

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

15

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

16

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

17

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে

18

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

19

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

20